নিয়ন্ত্রণহীন ম্যাটাডোর ধাক্কায় গুরুতর জখম বৃদ্ধ সাইকেল আরোহী - The News Lion

নিয়ন্ত্রণহীন ম্যাটাডোর ধাক্কায় গুরুতর জখম বৃদ্ধ সাইকেল আরোহী

 


দি নিউজ লায়ন;  আজ  দুপুর তিনটে নাগাদ শান্তিপুর শহরের এক নম্বর কলোনির ঠাকুর বাগানের 62 বছর বয়সী এক বৃদ্ধ সাইকেল করে নৃসিংহপুর যাওয়ার জন্য বকুলতলা রাস্তার বাঁ পাশ দিয়ে যাচ্ছিলেন!


 পেছন দিক থেকে আগত একটি ম্যাটাডোর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে  সাইকেল চালক ঐ বৃদ্ধকে। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করালে, সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর কৃষ্ণনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ পৌঁছালে, গাড়িটি আটক করে।  যদিও পালিয়ে যায় ম্যাটাডোর চালক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.